বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়

শিক্ষার জন্য এসো • সেবার জন্য বেরিয়ে যাও

ভর্তি চলছে
নোটিশ 📢

Welcome to Our School

​"আধুনিক শিক্ষা, উন্নত পরিকাঠামো এবং অভিজ্ঞ শিক্ষককোষের সমন্বয়ে—আমরা গড়ছি আপনার সন্তানের আগামীর ভিত্তি। সুশিক্ষা আর নৈতিকতার হাত ধরে, আপনার সন্তান পা রাখুক সাফল্যের শিখরে।"

0 শিক্ষার্থী
0 শিক্ষক
0 শিক্ষা বিভাগ
বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা
Admission


About Us

ইতিহাস: বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয় টি লক্ষীছড়ি জোনের বাইন্যাছোলা আর্মি ক্যাম্প সংলগ্ন লক্ষীছড়ি উপজেলা, খাগড়াছড়ি ও ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত । স্কুলটি এই প্রত্যন্ত অঞ্চলের উভয় উপজেলার পাহাড়ী ও বাঙ্গালী ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ২৯ অক্টোবর ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ স্কুলের সার্বিক উন্নয়ন, শৃংখলা ও শিক্ষার মান উন্নয়নে নানাভাবে অবদান রেখে যাচ্ছে। প্রাথমিকভাবে ১৯৪ জন পাহাড়ী, ১৯৩ জন বাঙ্গালী সর্বমোট ৩৮৭ জন শিক্ষার্থী, ১ জন প্রধান শিক্ষক এবং ৮ জন সহকারী শিক্ষক নিয়ে শুরু হয়েছিল । প্রতিষ্ঠার পর হতে এখন পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।


ভিশন:
বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়টিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিদ্যালয় হওয়ার প্রচেষ্টা করা, যেখানে পাহাড়ি ও বাঙালি প্রত্যেক শিক্ষার্থী উন্নত শিক্ষা, সামাজিক মূল্যবোধসম্পন্ন সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং সমাজে অর্থপূর্ণ অবদান রাখবে।


আমাদের উদ্দেশ্য: এই প্রতিষ্ঠানের লক্ষ্য শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। কার্যকর শিক্ষাদান, মুল্যবোধ ও সৎচরিত্র গঠন।

Zone Commander

লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি

সভাপতি

সভাপতির বক্তব্য

বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং এটি পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে শিক্ষা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনস্থল। দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষাবঞ্চিত ছেলেমেয়েদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টির মহান লক্ষ্য নিয়ে লক্ষীছড়ি সেনা জোন এর তত্বাবধানে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আন্তরিক সহযোগিতায় ২০১৮ সালে এই বিদ্যালয়ের যাত্রা শুরু করে, যা আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার।

আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়; বরং প্রতিটি শিক্ষার্থীকে নৈতিকতা, দেশপ্রেম, সহনশীলতা ও সামাজিক দায়িত্ববোধে বলীয়ান একজন সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীরা যেন একে অপরের সংস্কৃতি ও মূল্যবোধকে সম্মান করে, পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যেতে পারে—এটাই আমাদের শিক্ষা দর্শনের মূল ভিত্তি।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও সময়োপযোগী শিক্ষাব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়টি একদিন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। এই বিদ্যালয় থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা ও বিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।

পরিশেষে, বিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় যাঁরা নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন—বাংলাদেশ সেনাবাহিনী, শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আসুন, আমরা সবাই মিলে এই বিদ্যালয়কে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল আলোকবর্তিকায় পরিণত করি।

Principal

নাজমুল এইচ নিবিড়

প্রধান শিক্ষক

প্রধান শিক্ষকের বক্তব্য

বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের বিদ্যালয়টি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি ইউনিয়নের বাইন্যাছোলা গ্রাম এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের সীমান্তবর্তী বাইন্যাছড়া সেনা ক্যাম্প এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের শিক্ষার্থীদের কাছাকাছি কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় শিক্ষালাভ ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও দুরূহ। অনেকেই দীর্ঘপথ পায়ে হেঁটে দূরবর্তী বিদ্যালয়ে যেত, ফলে অনেক প্রতিভাবান শিক্ষার্থী মাঝপথেই ঝরে পড়ত। এই প্রেক্ষাপটে, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং গুইমারা রিজিয়নস্থ; লক্ষীছড়ি সেনা জোনের অক্লান্ত প্রচেষ্টায় ২০১৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয় 'বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়"।

Our Teachers

নাজমুল এইচ নিবিড়
প্রধান শিক্ষক
মোঃ এনামুল মোস্তফা
সহকারী প্রধান শিক্ষক
মোঃ মনছুর আলম
ইংরেজি শিক্ষক
সৈয়দা রায়হাতুন নুর
সামাজিক বিজ্ঞান শিক্ষিকা
সুমন চাকমা
আইসিটি শিক্ষক
মো: আবুল কালাম
শারীরিক শিক্ষা
মোঃ জাহাঙ্গীর আলম
সামাজিক বিজ্ঞান শিক্ষক
নিপন চাকমা
গনিত শিক্ষক
তাহমিদা নাঈম স্বপ্না
বাংলা শিক্ষিকা
মোঃ হাসানুল করিম
ইসলাম ও নৈতিক শিক্ষা
মোঃ নাজমুল হক ভূঁইয়া
ভৌত বিজ্ঞান শিক্ষক
মোঃ তরিকুল ইসলাম
ভৌত বিজ্ঞান শিক্ষক

Office Staff

মোঃ ইয়াছিন
কম্পিউটার অপারেটর
রিনা রানী দাস
আয়া


Academic

Class Routine

সকল ক্লাসের রুটিন এখানে পাওয়া যাবে

📥 View Class Routine

Syllabus

ক্লাসের সিলেবাস ডাউনলোড করতে পারবে (PDF)

📥 Download Syllabus

Results

    Loading.....
View Result


Admission

অনুগ্রহ করে ব্যাংক/অফলাইনে আবেদন ফি জমা দিন এবং নিচের ফরম পূরণ করে সরাসরি আবেদন করুন।


Gallery

Visitors
School Development
Academic Activities
Games & Sports
Programs
Achievements
Newer Reception
Others
×


Contact Us

Get in touch

Google Location

📢 Notice ×

পাহাড়ি অঞ্চলে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দূর-দুরান্ত থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হয়। এই কষ্টসাধ্য যাত্রা তাদের শিক্ষার পথে বড় প্রতিবন্ধকতা হয়ে দাড়ায়।

শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াতের ব্যবস্থা করতে আপনাদের সবার আন্তরিক সহোযোগিতা ও প্রনোদনা একান্তভাবে কাম্য।